ডায়মন্ড লাইফের ভারপ্রাপ্ত সিইও হলেন রফিকুজ্জামান

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পেয়েছেন মোঃ রফিকুজ্জামান। গত ০৩ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখের পরিচালনা পর্ষদের ৬৮তম সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

 

রফিকুজ্জামান হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০১ সালে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী চাকুরীতে যোগদান করেন। এই দীর্ঘ সময়ে তিনি কোম্পানীর অবলিখন, হিসাব, পলিসি সার্ভিসিং ও উন্নয়ন প্রশাসন বিভাগসহ অন্যান্য বিভাগের দায়িত্ব পালন করেন।

 

জনাব জামান ২০১৭ সালে চতুর্থ প্রজন্মের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান হিসাবে যোগদান করেন। পরবর্তীতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান তিনি। পাশাপাশি কোম্পানী সচিবের দায়িত্ব পালন করেন।

ভারপ্রাপ্ত সিইও নিয়োগে উচ্ছ্বসিত ডায়মন্ড লাইফ পরিবার। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সিইওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দোয়া এবং কর্মীজীবনের সফলতা কামনা করেন।

সম্পর্কিত খবর