শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের দুই শীর্ষ কোম্পানির

বাংলাদেশে বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা, সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ দুইটি প্রধান কোম্পানি।

মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব প্রস্তাব করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আপনার লোকবল আনুন এবং যত খুশি প্ল্যান্ট স্থাপন করুন।’

প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মোলার মারস্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরে চতুর্থ প্রধান বন্দর পরিচালনাকারী এবং লজিস্টিক কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে।

আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগের অধীনে কনটেইনার এবং বহুমুখী টার্মিনাল এবং সুবিধাগুলোর অর্থায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তাবিত তিনটি বে-টার্মিনালের মধ্যে একটি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে।

গ্রুপের সিইও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের স্বাগতপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বিনিয়োগ বাংলাদেশি বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধিতে সহায়তা করবে।

এ ছাড়া নবায়নযোগ্য শক্তি কোম্পানি মাসদার উপকূলে পুনরুদ্ধারকৃত জমিতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। যেন ২৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যায়।

এসএস
সম্পর্কিত খবর