শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

৫ বছর পর ফের ভারত ও চীন ফ্লাইট চালু হচ্ছে

দীর্ঘ পাঁচ বছর পর আবার সরাসরি ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হয়েছে ভারত ও চীন। গতকাল চীন সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্রসচিবের বৈঠকের পর দুই দেশই বিবৃতি দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে দীর্ঘমেয়াদী নীতিগত স্বচ্ছতার লক্ষ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সুনির্দিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানিপ্রবাহ বিশ্লেষণ ও অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও দুই দেশের বিশেষজ্ঞরা বৈঠক করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা চায় ভারত ও চীন পারস্পরিক সন্দেহ ও সংঘাত থেকে সরে আসুক। কেননা, দুই দেশের সম্পর্কের সঙ্গে জনগণের মৌলিক স্বার্থ জড়িয়ে আছে। দুই দেশের সহযোগিতা এশিয়াসহ বিশ্ব শান্তি ও সহযোগিতার পক্ষে জরুরি।

প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯’র কারণে ২০২০ সালের মে মাস থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা ও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। তার এক মাস পর ২০২০ সালে জুনে পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষের জেরে চীনা সংস্থাগুলোর জন্য বিনিয়োগের পথ কঠিন করে তোলে ভারত। ভারতীয় সরকার দেশটিতে জনপ্রিয় শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে। কিন্তু পণ্যবাহী ফ্লাইটের সরাসরি চলাচল বন্ধ করা হয়নি।

গত অক্টোবরে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনাসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে গত চার মাসে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। পার্সটুডে

এসএস

সম্পর্কিত খবর