শিরোনাম
টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

বিপরীতমুখী প্রবণতা দুই শেয়ারবাজারে

 

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বাড়লেও বিপরীত প্রবণতা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
রোববার দিন শেসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৭ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে রোববার ৮৮৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, আর কমেছে ১৭১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৩ দশমিক ০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০৭ দশমিক ৪৯ পয়েন্টে।
এদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৮৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ০২ শতাংশ কম।

সিএসইতে ২৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪২ কোটি শূণ্য ৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

সম্পর্কিত খবর