শিরোনাম
icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি
down of head

নিজেকে বিবাহ বিচ্ছেদের শুভেচ্ছা জানালেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি। মাত্র ২ বছরের মাথায় ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা। গতকাল (১৭ সেপ্টেম্বর) এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।

একটি ছবি প্রকাশ করে পরী লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।

এরপর নিজের দুই সন্তানের কথা উল্লেখ করে চিত্রনায়িকা লিখেছেন, আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস।

পরে এক বছর আগে রাজের সঙ্গে বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরী আরও লিখেছেন, আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

সবশেষে বিবাহ বিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে তিনি লিখেছেন, শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!

পরীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

দীপা বড়ুয়া নামে একজন লিখেছেন, ভুল মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো।

উম্মে সাবেরা তাজকিয়া লিখেছেন, মাশাআল্লাহ মা, মেয়ে ও ছেলেকে খুবই সুন্দর লাগছে। এভাবেই আমাদের জীবন থেকে দূর হোক দুঃখগুলো। এভাবেই ময়লা-আবর্জনাগুলোকে ছুড়ে ফেলে দিয়ে নিজেকে ভালো রাখতে হবে।

ফারহানা রহমান লিখেছেন, মাশাআল্লাহ একজন আদর্শ মা, যত দেখি ততই ভালো লাগে।

পপি চাকমা নামে আরেকজন লিখেছেন, পরীকে হাসিখুশি দেখতেই ভালো লাগে। মুখে সারাজীবন হাসি লেগে থাকুক। বাবুদের সঙ্গে নিয়ে সুখে থেকো।

প্রসঙ্গত, সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরীমণি। বর্তমানে ছেলে-মেয়ে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।

এন এস

সম্পর্কিত খবর