শিরোনাম
icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
down of head

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪০ মুসল্লি নিহত

মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন একদল মুসল্লি। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নাইজেরিয়ায় উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মুসল্লি নিহত হয়েছেন। তারা সামিনাকা শহরে মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

আয়োজকদের একজন জানান, যাত্রাকালে তাদের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। দেশটিতে ড্রাইভার এবং যাত্রী উভয়ই নিরাপত্তার ব্যাপারে উদাসীন। একইভাবে কর্তৃপক্ষ আইন প্রয়োগের বিষয়ে অত্যন্ত শিথিল।

রাজ্যের জরুরি পরিষেবার এক কর্মকর্তা জানান, সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আয়োজকদের একজন আহমাদ দাইয়াবু বিবিসিকে জানান, নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, তারা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকা যাচ্ছিলেন। পথে লেরে শহরে পৌঁছানোর সময় তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলার ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসে ৭১ জন যাত্রী ছিলেন। বাসটিদে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল।

বিবিসি জানিয়েছে, সরকারি তথ্যানুসারে, নাইজেরিয়ায় ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪৭০ জন নিহত হয়েছেন। এ হিসাব অনুসারে দেশিটিতে গড়ে ১৬ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এন এস

সম্পর্কিত খবর