শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ইউরোপের বাজারে অনুমোদন পেল রেনাটার ওষুধ

ক্যাবারগোলিন নামের ওষুধ ইউরোপে অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ইইউ ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের (ডিসিপি) অধীনে এ অনুমোদন পায় কোম্পানিটি। কোম্পানিটির ক্যাবারগোলিন নামের দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট ইউরোপের আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের বাজারে অনুমোদন পেয়েছে। এটি প্রাথমিকভাবে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় বাজারের চাহিদা ও কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে ওষুধটি উৎপাদন করা হবে। রোগীদের জন্য বিভিন্ন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ইউরোপজুড়ে ওষুধটি সরবরাহ করা হবে। উল্লেখ্য, বৈশ্বিক বাজারে স্বীকৃত এ ওষুধ বাংলাদেশের স্থানীয় বাজারে ক্যাবোলিন নামে পাওয়া যায়।

এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২৮৫ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৫১ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৪০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ শেয়ার।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৬২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ টাকা ৪০ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৮৭ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮ টাকা ১৮ পয়সা। এর আগের বছরে অর্থাৎ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৪০ শতাংশ নগদ ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩৯ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৮ টাকা ০৭ পয়সা।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৪৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা।

এন এস

সম্পর্কিত খবর