শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ওয়ান ব্যাংক থেকে সাঈদ হোসেনকে অপসারণের নির্দেশ

ব্যবসায়িক গোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

ঋণ খেলাপের অভিযোগে মামলায় শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

সাঈদ ওয়ান ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এ ছাড়াও তিনি এইচআরসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাও তিনি। এ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচআরসি সিন্ডিকেট লিমিটেড ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সাউথ-ইস্ট ব্যাংকের ঋণখেলাপি হন। খেলাপি পাওনা আদায়ে সাউথ-ইস্ট ব্যাংক চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা করেছিল।

চট্টগ্রাম অর্থঋণ আদালত সূত্র জানিয়েছে, ২০০১ সালে এইচআরসি সিন্ডিকেট লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সাউথ-ইস্ট ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ সুবিধা নেন সাঈদ হোসেন চৌধুরী। পরে ২০২২ সালে ঋণখেলাপিতে পরিণত হন। সাউথ-ইস্ট ব্যাংক ২০২২ সালে ১২ কোটি ৩৮ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রামের অর্থঋণ আদালতে মামলা করে। বর্তমানে ব্যাংকটির সুদসহ খেলাপি পাওনার পরিমাণ ১৫ কোটি তিন লাখ টাকার বেশি। মামলায় বিবাদী করা হয় এইচআরসি সিন্ডিকেট লিমিটেড, সাঈদ হোসেন চৌধুরী এবং তার স্ত্রী ফারজানা চৌধুরীকে।

এ ছাড়াও সাঈদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৭১ কোটি ৮ লাখ ৭৯ হাজার টাকার ঋণ খেলাপের অভিযোগে আরও একটি মামলা রয়েছে। সাউথ-ইস্ট ব্যাংকের মামলায় ব্যাংকের আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে ওয়ান ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন।

এ সংক্রান্ত এক আদেশে সোমবার আদালত বলেছেন, ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় সাঈদ হোসেন চৌধুরী ওয়ান ব্যাংকের একজন পরিচালক। একজন ঋণ খেলাপি ব্যক্তি ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী কোনও ব্যাংকের পরিচালক পদে থাকার যোগ্য নন। কিন্তু আইন লঙ্ঘন করে সাঈদ ওয়ান ব্যাংকের ওই পদে নিয়োজিত আছেন, যা ব্যাংক ও আর্থিক খাতে সুশাসনের ঘাটতি স্পষ্ট করে তোলে। ঋণ খেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) নাম অর্ন্তভুক্ত হওয়ার পরও ওয়ান ব্যাংকে সাঈদ হোসেন চৌধুরীর ডিরেক্টরের পদ বহাল থাকায় খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তাই ব্যাংকিং কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে তাকে ওয়ান ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস্ থেকে অপসারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশের কপি গভর্নর বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানোর জন্য বলা হয়।

এন এস

সম্পর্কিত খবর