শিরোনাম
১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা
down of head

এমপি শেখ আফিল উদ্দীনের নিজস্ব অর্থায়ন
১২ হাজার কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

 

নিজস্ব অর্থায়নে ১২ হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন যশোরের শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।

শনিবার সকালে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জুট মিলে ১২ হাজার পরিবারে মাঝে ১২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী হস্তন্তর করা হয়। এসময় উপজেলা, ইউনিয়ন চেয়ারম্যান ও বেনাপোল পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি শেখ আফিল উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার দায়িত্ব পালন করছি। শার্শার একটা মানুষও অনাহারে থাকবে না।

তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী সঠিকভাবে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে পৌছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর