শিরোনাম
icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
down of head

প্রমোদতরি ডুবে মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোদতরি ডুবে মেয়েসহ নিখোঁজ হয়েছেন ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। স্থানীয় সময় সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রমোদতরি ডোবার ঘটনায় ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ, তাঁর ১৮ বছর বয়সী মেয়ে হান্না লিঞ্চসহ নিখোঁজ রয়েছেন ছয়জন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। এ ছাড়া একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রমোদতরিতে ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।

ইতালির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক ও হান্না ছাড়া নিখোঁজ বাকি চার ব্যক্তির মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান।

যে ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে, তাঁর নাম রিকার্ডো থমাস। তিনি তরির পাচক ছিলেন। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে মাইকের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেস রয়েছেন।

বায়েসিয়ান নামের ১৮৩ ফুট দৈর্ঘ্যের প্রমোদতরিটির মালিকানার সঙ্গে অ্যাঞ্জেলার সংশ্লিষ্টতা আছে।

প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে প্রমোদতরিটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির মাস্তুল ভেঙে যায়। এতে ভারসাম্য হারিয়ে একপর্যায়ে তরিটি ডুবে যায়।

বেঁচে যাওয়া আরোহীদের একজন ব্রিটিশ নারী শার্লট গোলুনস্ক। তিনি জানান, তরি ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তিনি তাঁর এক বছর বয়সী মেয়েকে হারিয়ে ফেলেন। তবে আবার তিনি তাকে খুঁজে পান। এরপর তিনি মেয়েকে পানির ওপর তুলে ধরে ভাসতে থাকেন। একপর্যায়ে উদ্ধারকর্মীরা তাঁদের খুঁজে পান। এ ঘটনায় শার্লটের স্বামীও বেঁচে ফিরেছেন।

ইতালির কোস্টগার্ড তাদের জলযান, ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এন এস

সম্পর্কিত খবর