শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বার্জার পেইন্টের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৪ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আর এ সভায় ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিকে সম্প্রতি ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস। ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এছাড়া আলোচিত এই হিসাববছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা এবং ২০২৪ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সা। এছাড়া আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে (এনওসিএফপিএস) ১৩৯ টাকা ৬৪ পয়সা।

এর আগে ২০২৩ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টস। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা, আগের হিসাববছরে যা ছিল ৬২ টাকা ৬৮ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সায়, আগের হিসাববছর শেষে যা ছিল ২২৭ টাকা ৩৯ পয়সা। এছাড়া আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৭৪ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। বিবিধ খাতের কোম্পানিটির রিজার্ভে রয়েছে এক হাজার ২৬২ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট চার কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ০৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ২৯ শতাংশ বা ২৩ টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ এক হাজার ৮৭১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে কোম্পানিটির ৫ হাজার ২৩টি শেয়ার মোট ১৯৭ বার লেনদেন হয়, যার বাজারদর ৯৪ লাখ ৯০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন এক হাজার ৮৪০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৯৫৯ টাকার মধ্যে হাতবদল হয়। তবে গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন এক হাজার ৬১০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকার মধ্যে ওঠানামা করে।

এন এস

সম্পর্কিত খবর