শিরোনাম
১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা
down of head

প্রাইম ইসলামী লাইফ-বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন গ্রুপবীমা চুক্তি

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সম্প্রতি গ্রুপবীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

উক্ত চুক্তির মাধ্যমে বিটিএমএ’র আওতাধীন সকল মিল সমূহের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জীবন বীমা সুবিধার আওতায় আসবেন।

চুক্তিতে প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, এ্যাকচুরিয়াল ও গ্রুপ বীমা বিভাগের ইনচার্জ  মো. শহিদুর রহমান, গ্রুপবীমা বিভাগের জেইভিপি মোহাম্মদ শাহ্ আলম কিরণ ও জেভিপি  মো. সাদিকুর রহমানএবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)’র সেক্রেটারি জেনারেল ফিরোজ আহমেদ, সেক্রেটারি মনসুর আহমেদ, এসিসটেন্ট সেক্রেটারি জিয়াউল হাসান চৌধুরী প্রমুখ।

(সংবাদ বিজ্ঞপ্তি)

সম্পর্কিত খবর