শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

গত ৮ জুন অনুষ্ঠিত ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় আনোয়ার হোসেন চৌধুরীকে চুক্তি ভিত্তিতে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।

আনোয়ার হোসেন চৌধুরী এর আগে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের অক্টোবর থেকে তিন বছরের বেশি সময় তিনি এ দায়িত্ব পালন করেন। বিটাকের মহাপরিচালক হিসেবে আনোয়ার হোসেন এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন আনোয়ার হোসেন। পরে তিনি নর্দান ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর প্রায় ৩১ বছর তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এন এস

সম্পর্কিত খবর