শিরোনাম
down of head

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

মঙ্গলবার (২৫ জুন) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ কমেছে। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিন্ডে বিডির শেয়ারদর আগের দিনের তুলনায় ৪২ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী পেপার।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ,মনোস্পুল পেপার, সোনালী আঁশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স, খান ব্রাদার্স, লিগ্যাসি ফুটওয়্যার, জেমিনি সি ফুড পিএলসি।

এন এস

সম্পর্কিত খবর