শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

২০২৯ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ২০১৯ কিংবা ২০২৪ নয় ২০২৯ সালের নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা নিয়ে মাথা ঘামানো যাবে, তার আগে কেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।

তিনি বলেন, এরা নির্লজ্জ মিথ্যাচার, সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়। সাদেক হোসেন খোকাকে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, কারণ আওয়ামী লীগের সাথে জনগণ আছে।

হানিফ বলেন, আমাদের কারণে আওয়ামী লীগের গায়ে কলঙ্গ লাগুক এই কাজ বরদাসত করা যাবে না। দুই একজন জুয়াড়ি বা ক্যাসিনোর সাথে জড়িতদের কারণে শেখ হাসিনার অর্জনকে ম্লাণ করা যাবে না। অপরাধীরা আওয়াম ীলীগের হলেও তাদেরকে আইনের আওতায় আনা হবে।

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার বেলা দুপুরে ভেড়ামারা ডিগ্রী কলেজ মাঠে দীর্ঘ ৭ বছর পর উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ভেড়ামারা উপজেলা আওয়মী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথি ও কাউন্সিলরা। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা প্রমুখ।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আখতারুজ্জামান মিঠু’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে রফিকুল আলম চুনু ও সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানাকেই সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর