শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

দেশের পুঁজিবাজারে টানা দরপতনের পর কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস ছিল মঙ্গলবার। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখে গেছে। এতে বাজারটিতে বেড়েছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বাজারেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এদিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতেই ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার কারণে লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু লেনদেনের শেষ দিকে বিক্রির চাপ বাড়ায় বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। ফলে সূচকের ঊর্ধ্বমুখিতাও কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪৭টি প্রতিষ্ঠানের। আর ৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে উঠে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৯১ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২০১ কোটি ৪৯ লাখ টাকা।

টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑরূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার কেয়ার, ফরচুন সুজ, ই-জেনারেশন, ফারইস্ট নিটিং এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ। আর গতকাল দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ দরবৃদ্ধি ঘটেছে। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। আর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফরচুন সুজ। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলোÑরূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, বিবিএস কেব্লস, আমান ফিড, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

ওদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৭টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯৩ কোটি ৭৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৮ কোটি ১৩ লাখ টাকা।

এন এস

সম্পর্কিত খবর