শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

আইএলওর প্রতিবেদন
বৈশ্বিক বেকারত্বের হার চলতি বছর কিছুটা কমবে

চলতি বছর বৈশ্বিক বেকারত্বের হার কিছুটা কমে আসবে বলে আশা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও। সংস্থাটি মনে করছে, বছর শেষে বেকারত্বের হার ৪ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে। গত বছর যা ছিল ৫ শতাংশ।

আইএলওর ‘বৈশ্বিক কর্মসংস্থান ও সামাজিক রূপরেখা: মে ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান বৈষম্য কমে আসার মতো যথেষ্ট গতি থাকবে না কর্মসংস্থানের ক্ষেত্রে। বেকারত্বের কারণে সৃষ্ট বৈষম্য উদ্বেগের বিষয় হিসেবেই থেকে যাবে। গতকাল বুধবার আইএলওর সদরদপ্তর জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বেকারত্বের হার নিয়ে আইএলওর এই পূর্বাভাস সংস্থার আগের চেয়ে কম। আগের প্রতিবেদনে এ বছর বেকারত্বের হার ৫ দশিমক ২ শতাংশে ঠেকতে পারে বলে অনুমান করা হয়েছিল। বেকারত্বের নিম্নগামী প্রবণতা আগামী বছরও অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে।

প্রতিবেদনে কর্মসংস্থানের সুযোগ ক্রমে কমে আসার বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী এ বছর বেকারের সংখ্যা দাঁড়াবে ১৮ কোটি ৩০ লাখ। এ ছাড়া চাকরির বাজারে প্রবেশের অপেক্ষায় থাকা বেকারের সংখ্যা আমলে নিলে মোট বেকারের সংখ্যা দাঁড়াবে ৪০ কোটি ২০ লাখ।

শ্রমবাজারে বৈষম্য প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, শ্রমবাজারে উল্লেখযোগ্য বৈষম্য এখনও বড় উদ্বেগের কারণ হিসেবে রয়ে গেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নারীর কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে।

এন এস

সম্পর্কিত খবর