শিরোনাম
icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
down of head

ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশসেরা হল সানিয়া! 

আজ (২১ মে )কেএফটি কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী সানিয়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তাৎক্ষণিক ইংরেজি রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অন্য সব বিভাগের প্রতিযোগিদের পেছনে ফেলে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল একঝাঁক মেধাবী শিক্ষকদের নিয়ে অধ্যক্ষ কর্নেল বাবর মো. সেলিম এর পরামর্শ নিয়ে মাত্র দু’বছরের নিরলস চেষ্টায় এক্ট্রা ও কো কারিকুলার অ্যাক্টিভিটিসে দেশ সেরা হওয়ার কৃতিত্ব দেখালো।

সানিয়ার এ অর্জনে কেএফটি কলেজিয়েট স্কুলের সভাপতি মেয়র আওলাদ হোসেন লিটন অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সর্বাত্বক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, বহুমূখী প্রতিভার অধিকারী মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের মেয়ে সানিয়া ২০২২ ও ২০২৩ সালে পরপর দু’বার কেএফটি কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট অব দ্যা ইয়ার নির্বাচিত হয়েছে।
তার এ অর্জনে মতলববাসী প্রফুল্ল।

এন এস।

সম্পর্কিত খবর