শিরোনাম
icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
down of head

ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ না করার অনুরোধ ডিএসই চেয়ারম্যানের

বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থের কথা বিবেচনা করে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যসব খাতের মতো অর্থনীতির অন্যতম চালিকাশক্তি দেশের পুঁজিবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। পুঁজিবাজারকে অধিকতর বিকশিত ও গতিশীল করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইতোমধ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের অন্তর্ভূক্তির জন্য কর সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিয়েছেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ওপর ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথা বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে এবং এর প্রভাবে মার্কেট ক্রমাগত নিম্নমুখী হচ্ছে।

তাই পুঁজিবাজারের বর্তমান ক্রান্তিকালে পুঁজিবাজারের স্বার্থের কথা বিবেচনা করে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান।

এন এস

সম্পর্কিত খবর