শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি জান্নাত

চিত্রনায়ক শাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে হঠাৎ করে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে খবরের শিরোনামে এসেছেন তিনি। গণমাধ্যম সূত্রে জানা যায়, ডাক্তার পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব। তবে সেই পাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
অন্যদিকে গুঞ্জন উঠেছে, অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই নাকি সেই পাত্রী! বিষয়টি নিয়ে মিষ্টি জান্নাত গণমাধ্যমে ইতিমধ্যে কথা বললেও স্পষ্ট করে কিছু জানাননি। আর নায়িকার এমন ধোঁয়াশা রাখা কথাবার্তায় খেপেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

জয়ের ভাষ্য মতে, ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।

জয়ের এমন মন্তব্যে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত। অভিনেত্রী বলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, তিনি বলছেন- ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার, পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না।
’ বলেন- ‘এটা উনি কিভাবে জানল? কিভাবে বলল? এটা আমার প্রশ্ন।’

চিত্রনায়িকা আরো বলেন, ‘সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতো, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রগ্রামে গেলেও এমন করে।
আমাকে অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে। সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলেছে, মিষ্টি কোথায় আছ? চলো লং ড্রাইভে যাই। অথচ এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’

ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

এন এস

সম্পর্কিত খবর