শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বললেন ডিএসই চেয়ারম্যান
‘পুঁজিবাজারে প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ’

বাংলাদেশের পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি। পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত হলে পুঁজিবাজার নিজে থেকেই চাঙ্গা হবে। কেবল লেনদেনের মাধ্যমে বাজার চাঙ্গা করার বিষয় না, এখানে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে দেশের মেগা প্রকল্পগুলোর অর্থায়ন পুঁজিবাজার থেকে হওয়া উচিত বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহাম্মদ হাসান বাবু।

 সোমবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিএসই ও সিইও ফোরামের মধ্য এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইও ফোরামের প্রেসিডেন্ট ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ডিএসই চেয়ারম্যান।

বৈঠক শেষে সাংবাদিকদের ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারকে ক্রান্তিকাল কাটিয়ে সামনে ভালোর দিকে নিয়ে যাওয়ার চিন্তা করছি। এই চিন্তার প্রতিফলন হিসেবেই অংশীজনদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। আজকের বৈঠকে করারোপ, নীতি পুনর্গঠন এবং প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন আর্থিক সেবার ওপর প্রণোদনা দেয়ার বিষয়গুলো উঠে এসেছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, কভিড-১৯ মহামারিসহ বহির্বিশ্বের বিভিন্ন প্রভাব আমাদের দেশেও ছিল। এছাড়া ফ্লোর প্রাইসের কারণে পুঁজিবাজারে সামগ্রিকভাবে কান্তিকাল চলে এসেছিল। বর্তমানে বহির্বিশ্বের এই প্রভাবগুলো কমে এসছে। এছাড়া বাজারে কোনো কৃত্রিম প্রতিবন্ধকতা নেই। তাই আমরা আশা করি বাজার ভালোর দিকে যাবে।

হাফিজ মুহাম্মদ বলেন, তৈরি পোশাক খাতের সবুজ প্রতিষ্ঠানগুলো এবং ওষুধ খাতের ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তিতে সরকার চেষ্টা করছে। আইপিওতে নতুন কোম্পানি আনার বিষয়ে কাজ করা হচ্ছে। সুন্দর পুঁজিবাজার গঠনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে হবে। এক্ষেত্রে তালিকাভুক্ত এবং অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে করারোপের পার্থক্য থাকা উচিত।

ডিএসইর কাজের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, পুঁজিবাজারের বিদ্যমান নিয়ম-নীতিগুলো পরিবর্তন করতে হবে। তবেই স্বাধীনভাবে কাজ করতে পারব।

এন এস

সম্পর্কিত খবর