শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিল তুরস্ক

ইসরায়েলের সঙ্গে গাজায় ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানায় দেশটির বাণিজ্যমন্ত্রণালয়।

২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করেছেন।

এর আগে সীমিত পরিসরে ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল তুরস্ক। কিন্তু এবার পুরোপুরিভাবে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো এরদোয়ান প্রশাসন।

অন্যদিকে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। গাজায় চালানো ধ্বংসযজ্ঞের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত বুধবার রাজধানী বোগোতায় মে দিবসের শোভাযাত্রা শেষে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজায় চালানো হামলাকে গণহত্যার সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। ফিলিস্তিনের যদি মৃত্যু হয় তাহলে মানবতার মৃত্যু হবে। কিন্তু আমরা তা হতে দেবো না।

এন এস

সম্পর্কিত খবর