শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে সেলিমের ‘কাজলরেখা’

প্রায় চারশত বছরের পুরনো ইতিহাসের প্রেক্ষাপটে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন সিনেমা ‘কাজলরেখা’। ঈদ উপলক্ষে গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি এখনও চলছে মাল্টিপ্লেক্সে। নতুন খবর হল- ‘কাজলরেখা’ এবার উঠলো সোজা পাঠ্যসূচিতে; তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সেলিম। জানালেন, ঢাবির ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তার ছবিটি।

‘মনপুরা’ খ্যাত নির্মাতা জানালেন, ‘রিলিজের সপ্তাহ খানেক পর ইতিহাস বিভাগ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা কয়দিন আগে ছবিটা দেখেছে। এরপর এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।’

বিষয়টি নিয়ে ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক আকসাদুল আলমের ভাষ্য, ‘মধ্যযুগের বাংলা সংস্কৃতির যেসব উৎস রয়েছে, তার মধ্যে একটি হলো মৈমনসিং গীতিকা। সেটারই একটি অংশ হলো কাজলরেখা। যা এখন সিনেমায় রূপ পেয়েছে। তো ইতিহাসের এই উৎসের একটা উদাহরণ হিসেবে আমরা ‘কাজলরেখা’ ছবিটিকে অন্তর্ভুক্ত করেছি।’

এর আগে একই প্রক্রিয়ায় এন রাশেদ চৌধুরী নির্মিত ‘চন্দ্রাবতী কথা’ সিনেমা ও ‘বেহুলার ভাসান’ মঞ্চনাটক তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন করে ‘কাজলরেখা’ আসায় সেগুলোর স্থানে এটিকে স্থলাভিষিক্ত করা হয়েছে। মধ্যযুগের বাংলা শিল্প-সংস্কৃতি ঘিরে আগামীতে অন্য কোনও সিনেমা বা নাটক এলে সেটাকেও বিবেচনায় নেবেন বলে জানান এই অধ্যাপক।

উল্লেখ্য, ‘কাজলরেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও আছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম, গাউসুল আলম শাওন প্রমুখ।

এন এস

সম্পর্কিত খবর