দুই লঞ্চের রুট পারমিট বাতিল, ম্যানেজারসহ আটক ৫
সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পন্টুনে থাকা ৫ যাত্রী নিহতের ঘটনায় দুজন চালকসহ পাঁচজনকে আটক করেছে নৌপুলিশ। এছাড়া এমভি ফারহান-৬ ও এমভি তাশরিফ-৪ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান রুট পারমিট বাতিলের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর এই দুই লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।



