মৌলভীবাজারে ৫ জনকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একই পরিবারের ৩ জনসহ ৫ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


