শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী সুলতান মেলায়

 

নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজনে নড়াইলে চলছে ১২ দিনব্যাপী সুলতান মেলা। প্রসাধনী থেকে শুরু করে খেলনা ও নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এছাড়া মেলায় সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১১টি দেশের শিল্পীদের আঁকা দুর্লভ চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলা নির্বিঘ্ন রাখতে রয়েছে পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা।

বছরঘুরে আবারো নড়াইল শহরের রূপগঞ্জ সুলতান মঞ্চ চত্বরে বসেছে ১২ দিনব্যাপী সুলতান মেলা। রয়েছে অর্ধশতাধিক স্টলে পণ্যের সম্ভার। প্রসাধনী, খেলনা, খাবারসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এছাড়া প্রতিদিন বিকেল থেকে সুলতানের কর্মময় জীবনের ওপর বিষয় ভিত্তিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

স্টলে স্টলে কেনা-কাটা, ঘোরাফেরাসহ আনন্দে মেতেছেন নানা বয়সী মানুষ। তাদের পদচারনায় মুখর মেলা প্রাঙ্গণ।

নতুন প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করাই এ মেলার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ বলেন, ‘যাতে সুলতানকে সেটা নতুন প্রজন্মরা জানে সেজন্যই এই মেলা।’

মেলায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা।

সম্পর্কিত খবর