শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করবে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

 

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতু করার চিন্তা করছে সরকার। এরইমধ্যে যমুনা নদীর ওপর রেল সেতুর কাজ চলছে। আরও একটি টানেল তৈরির পরিকল্পনা করছে।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের (ডেজিএফবি) ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, আগামী বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। সেই সঙ্গে বাড়ছে উন্নয়ন বাজেটও। সরকার সুষম উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সাহানোয়ার সাইদ সাহীন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মফিজুল সাদিক।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকার গোটা দেশের উন্নয়নে সরকার সমানভাবে কাজ করছে। বৈষম্য দূরতে সরকার কাজ করে যাচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশ শুধু পোশাকে নয়, মেধা, চিন্তা, চেতনা ও যোগ্যতায় স্মার্ট হিসেবে গড়ে তুলতে কাজ অব্যাহত আছে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জ আছে। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। অর্থনীতিতে সবসময়ই চ্যালেঞ্জ থাকবে এটিই স্বাভাবিক। আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় আছে।

সভাপতির বক্তব্যে হামিদ-উজ-জামান বলেন, দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে সারাদেশে সমাজভাবে কাজ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে যেকোন দুর্নীতি বা অনিয়ম নিয়ে প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাহলে দেশ উপকৃত হবে।

সম্পর্কিত খবর