নতুন প্রজন্মের কাছে ইসলামী বীমার সুফল তুলে ধরার আহ্বাণ
বাংলাদেশ তাকাফুল ফোরামের ইফতার মাহফিল
বাংলাদেশে ইসলামী বীমা সম্ভাবনা অনেক। নতুন প্রজন্মের কাছে ইসলামী বীমার ঐতিহ্য ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরতে হবে। সকল বীমা প্রতিষ্ঠান থেকে তাকাফুল ফোরামের কমিটিতে অংশগ্রহণ করতে হবে, তাহলেই সুন্দর ও ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব হবে।
আজ বাংলাদেশ তাকাফুল ফোরাম উদ্যোগে বিআইআইএফ মিলনায়তনে ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা ড. এস এম নুরুজ্জামান এ কথা বলেন।
এস এম নুরুজ্জামান আরো বলেন, ‘‘আমাদের বীমা কর্মী-কর্মকর্তাদের হতাশ হওয়া যাবে না। বাংলাদেশে ইসলামী বীমা সম্ভাবনার অসাধারণ দিকগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। তাকাফুল ফোরামের মাধ্যমে দেশের বীমা খাত আরো এগিয়ে যাবে।’’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ড. এ ওয়াই এম নেছার উদ্দিন। গেস্ট অব ওনার হিসেবে উপস্থিত ছিলেন, বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড সিইও ও তাকাফুল ফোরামের উপদেষ্টা এম এম মনিরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও মোহাম্মদ সাইদুল আমিন, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর (রিসার্চ) ড. গোলজার এ নবী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শরীআহ রিসার্চ সেল প্রধান মুফতি আব্দুল্লাহ মাসুম, সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তাকাফুল ফোরামের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন।



