শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

সূচক উত্থানের পাশাপাশি লেনদেন সামান্য বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইর সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৮২৯ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ বেড়ে ১ হাজার ২৬৬ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়ে দুই হাজার ২১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৬৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৫ কোটি ৯১ লাখ টাকা বেড়েছে। এদিন ১৬ কোটি ২৯ লাখ ৩ হাজার ৯৭০টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ১১৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৩ কোটি ৪৩ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২০ কোটি ৫৫ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ১৮ কোটি ৮৫ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১৩ কোটি ৪১ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ১২ কোটি ৫৩ লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৩৫ লাখ, বেস্টহোল্ডিংস লিমিটেডের ১১ কোটি ৭৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ২৭ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির আট কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৩৫ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৪৩ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ৮ দশমিক ০৩ শতাংশ, মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ৬ দশমিক ২৮ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ৮১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৭০ শতাংশ, ফরচুন শুজ লিমিটেডের ৫ দশমিক ৪৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ৩৮ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪৭ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৯ হাজার ৯৯৮ দশমিক ৯২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ বেড়ে ১৬ হাজার ৬২৮ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দর। সিএসইতে গতকাল মোট ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ৪৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৫২ লাখ ৯২ হাজার টাকার লেনদেন কমেছে।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে আরএন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ১ কোটি ৫৯ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৯০ লাখ ৩০ হাজার, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৭৫ লাখ ১০ হাজার, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৭২ লাখ ৬০ হাজার, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের ৫০ লাখ ৪০ হাজার, রবি আজিয়াটা লিমিটেডের ৪১ লাখ ৪০ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৫ লাখ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের ২১ লাখ ৮০ হাজার এবং এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর