শিরোনাম
সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীটানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যুটেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান
down of head

স্ত্রী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে জল্লাদ শাহজাহানের মামলা

বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভুঁইয়া। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম রকিবুল হাসানের আদালতে তিনি মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- শাহজাহানের স্ত্রী সাথী আক্তার ফাতেমা, শাশুড়ি শাহিনুর বেগম, শ্বশুরবাড়ি পক্ষের স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।

আদালতের আদেশের পর শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনেরা যোগসাজশে আমাকে প্রতারণার ফাঁদে ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে স্ত্রী সাথী উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা করে। আইনজীবীর পরামর্শে আমার স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছি।

বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীসহ ২৬ জনের ফাঁসি কার্যকর করে আলোচনায় আসা শাহজাহান ভুঁইয়া দীর্ঘ ৩২ বছর পর গত বছরের ২৮ জুন কারামুক্ত হন। তিনি ৩৬টি মামলার আসামি ছিলেন।

 

এন এস

সম্পর্কিত খবর