শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

অর্থ আত্মসাতের মামলায় মেজর মান্নান কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান, ইস্টার্ন ইনস্যুরেন্স লিমিটেডের স্পন্সর ডিরেক্টর, সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক এই সেনা কর্মকর্তা বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। কিন্তু বিচারক আসসামছ জগলুল হোসেন তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহিনুর ইসলাম।

অন্যদিকে দুদকের পক্ষে দাঁড়িয়ে জামিনের বিরোধিতা করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

মান্নানকে কারাগারে পাঠানোর আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মোশাররফ বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠান বিআইএফসির চেয়ারম্যান ছিলেন আব্দুল মান্নান। নিজে লাভবান হওয়ার জন্যই যথাযথ কাগজপত্র না থাকার পরও তিনি ঋণের অনুমোদন দিয়েছিলেন। ফলে অপরাধের সঙ্গে তিনি সরাসরি জড়িত।

অপরাধ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীন সাজা হতে পারে। ফলে তিনি জামিন পেতে পারেন না—এই বলে জামিনের বিরোধিতা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ মামলাটি তদন্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি।

প্রায় সাড়ে আট কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ১৮ ডিসেম্বর এ মামলা করেছিলেন দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ।
আবদুল মান্নানসহ ১২ জনকে আসামি করা হয় সেই মামলায়।

মামলার এজাহারে বলা হয়, এম এ মান্নান ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) চেয়ারম্যান থাকাকালে মেসার্স টেলিকম সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী মো. আমিনুর রহমানকে আট কোটি টাকা ঋণ দেওয়া হয়। বিআইএফসির অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে জামানত ও সম্পত্তি বন্ধক (মর্টগেজ) ছাড়াই এ ঋণের অনুমোদন দিয়েছিলেন মান্নান। সুদ-আসল মিলিয়ে মামলার এজাহারে আত্মসাতকৃত টাকার পরিমাণ উল্লেখ করা হয় আট কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৭০৫ টাকা।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং অর্থ পাচার প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয় মামলায়।

সম্পর্কিত খবর