শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বললেন পররাষ্ট্রমন্ত্রী
‘ভুটানের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি আপাতত হচ্ছে না’

ভুটানে অপেক্ষাকৃত কম খরচে উৎপাদিত জলবিদ্যুৎ আমদানির বিষয়টি নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলে আসছে। এরইমধ্যে বাংলাদেশ সফরে রয়েছেন দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। রাজার সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ‘রাজার এ সফরের সময়ে দেশটির সঙ্গে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি চুক্তি সই হচ্ছে না।’

আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজার সঙ্গে ড. হাছান মাহমুদের এ বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এখনই জলবিদ্যুৎ চুক্তি সই হবে না। এ বিষয়ে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা করে এগুলো ঠিক করতে হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারব।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজার দ্বিপক্ষীয় বৈঠকের পর অন্যান্য বিষয়ে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

রাজার সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর দেশ। এটি দেখলেই ইউরোপের কোনো দেশের মতোই মনে হয়। আমাদের দেশের মানুষ যাতে সড়কপথে সহজে দেশটিতে যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে আজ সকালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে ঢাকায় আসেন। তাঁকে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা বিমানবন্দরে অবতরণের পরপরই ভুটানের রাজা ও রানি জেৎসুন পেমাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পর্কিত খবর