শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

আসলেই কি বিয়ে করেছেন শিশুশিল্পী শরিফুল

শিশুশিল্পী শরিফুল ইসলামের কথা মনে আছে নিশ্চয়ই। নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে ‘হু টোল্ড ইউ, ওয়েল ইয়োর ওন মেশিন’ সংলাপ বলার পর সবার কাছে পরিচিতি লাভ করেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে বিজ্ঞাপনচিত্র, নাটক ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। সবমিলে এখন ব্যস্ততম অভিনেতা শরিফুল।

এ শিশুশিল্পী কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ করেই ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যালে তার একটি ছবি ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। মূলত, শনিবার সোশ্যালে বিভিন্ন গ্রুপে শরিফুলের বিয়ের একটি ছবি ছড়িয়ে পড়ে।

ছবিতে এ অভিনেতাকে কনের সঙ্গে কাজী অফিসে দেখা যায়। যা দেখে এটা স্পষ্ট, পাশে থাকা কনেকে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে অবাক হচ্ছেন অনেকেই। এমনকী শুরু হয়েছে নানা আলোচনা। আবার কেউ ছবিটিকে নাটকের দৃশ্য বলে দাবি করেছেন।

এ ব্যাপারে অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরিফুল। তিনি জানিয়েছেন, ছবিটি আসলেই নাটকের একটি দৃশ্য থেকে নেয়া। এ অভিনেতা বলেন, অনেক আগে ‘বিয়ান আমার ক্রাশ’ নামের একটি নাটকের শুটিংয়ের ছবি এটি। আমি নিজেও দেখছি, গত কয়েকদিন ধরে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে ছবিটি।

শরিফুল বলেন, আমি আমার দর্শকদের বলতে চাই, আমি এখনো অনেক ছোট। আমি কাজ নিয়ে আছি। আর বিয়ে, সেতো অনেক দূরের কথা।

প্রসঙ্গত, শরিফুল গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের এক নিম্নবিত্ত পরিবারের সন্তান। তার বাবার একটি চা-বিস্কুটের দোকান ছিল হোতাপাড়ার খতিব খামারবাড়ি এলাকায়। সেখানে মাঝে মাঝে বসে থাকতেন শরিফুল। কেউ চা-বিস্কুট চাইলে হাজির হতেন। আশপাশে হওয়া শুটিং প্রায়ই লুকিয়ে দেখতেন শরিফুল।

এভাবেই চলছিল। হঠাৎ একদিন ছোট্ট শরিফুলকে দেখে পছন্দ হয় চিত্রগ্রাহক রাশেদ জামানের। তিনি শরিফুলের বাবার খোঁজ করতে থাকেন। বাবার সঙ্গে কথা বলে অভিনয়ের জন্য নিয়ে যান শরিফুলকে। গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নাটকে প্রথম অভিনয় করেন। এরপর কোনো দৃশ্যে ছোটদের চরিত্রে প্রয়োজন হলে ডাক পড়তো তার। এরমধ্যে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্রে ‘হু টোল্ড ইউ, অয়েল ইওর ওন মেশিন’ সংলাপ বলার মাধ্যমে সবমহলে পরিচিত লাভ করেন শরিফুল।

সম্পর্কিত খবর