শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ভারতীয় হেলিকপ্টার লক্ষ্য করে সোমালি জলদস্যুদের গুলি

ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হস্তক্ষেপ করে সেখানে থাকা সব দস্যুকে আত্মসমর্পণ করতে বলেছে। শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের

ওই মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর সোমালিয়ার জলদস্যুরা এমভি রুয়েন নামের সাবেক পণ্যবাহী ওই জাহাজটি ছিনতাই করে, তারপর থেকে তারা এটিকে জলদস্যুতার ‘কাজে ব্যবহার করছে’।

শুক্রবার ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ছিনতাই করা ওই জাহাজটির পথরোধ করে। এ সময় নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজটি কাছাকাছি গেলে এক সোমালি জলদস্যু সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে, ভারতীয় নৌবাহিনীর শেয়ার করা এক ভিডিওতে এমনটি দেখা গেছে।

আট সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, এক জলদস্যু হেঁটে ডেকে এসে ছিনতাইকৃত জাহাজটির উপরে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে, দুইবার গুলি ছোড়ে সে।

ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে আর জাহাজটি ও কোনো বেসামরিক তাদের হাতে আটক থাকলে তাদের ছেড়ে দিতে বলেছে।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা এখন আত্মরক্ষামূলক অবস্থান নিয়ে সোমালি জলদস্যুদের আত্মসমর্পণের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে।

সম্পর্কিত খবর