শিরোনাম
icon প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা icon আগামীকাল সংসদের চতুর্থ অধিবেশন শুরু icon কমলা রঙের শাড়িতে মায়াবী পূর্ণিমা icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ২৩৩৩ icon ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ ও পলিসি বোনাস অনুমোদন icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬% icon মাথাপিছু বৈদেশিক ঋণে এগিয়ে বাংলাদেশ icon দরপতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon মিশ্র সূচকে লেনদেন ৫৫৮ কোটি টাকা icon সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়: অর্থমন্ত্রী icon শেয়ারভিত্তিক আবাসন ব্যবসা বন্ধের দাবি icon সুগন্ধি চাল উৎপাদনে প্রণোদনা দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী icon আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার icon সিটি ইন্স্যুরেন্সের সাবেক এএমডি হাছান খানের ইন্তেকাল icon সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার icon সামিট পাওয়ারের বোর্ড সভা ১১ নভেম্বর icon সিলভা ফার্মার বোর্ড সভা ১২ নভেম্বর icon মোজাফ্ফর হোসেনের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ১১ নভেম্বর icon তিতাস গ্যাসের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশে আসছেন ডাচেস সোফি icon বিডি কমের বোর্ড সভা ১১ নভেম্বর icon গোল্ডেন সনের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বললেন আইনমন্ত্রী
‘যারা প্রকৃতভাবো দোষী তাদেরকে ধরতে হবে’

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এটা বিতর্কের বিষয় না। আমার দুখ হয় এই কারণে আপনাদেরকে (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন।
আপনারা ক্ষেপে যান।’ এসব কথা বলার সময় মন্ত্রী হাসোজ্জ্বল ছিলেন।
তিনি আরো বলেন, ‘হত্যার ৪২ বছরে আসামী ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি।
প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করতে অনেক সময় লাগে।’ যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে বলে তিনি জানান।
এ সময় তিনি বলেন, ‘আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না।
যারা প্রকৃতভাবো দোষী তাদেরকে ধরতে হবে।’

মন্ত্রী দুই দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় আসেন। শনিবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সম্পর্কিত খবর