শিরোনাম
icon মাথাপিছু বৈদেশিক ঋণে এগিয়ে বাংলাদেশ icon দরপতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স icon দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস icon মিশ্র সূচকে লেনদেন ৫৫৮ কোটি টাকা icon সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়: অর্থমন্ত্রী icon শেয়ারভিত্তিক আবাসন ব্যবসা বন্ধের দাবি icon সুগন্ধি চাল উৎপাদনে প্রণোদনা দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী icon আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার icon সিটি ইন্স্যুরেন্সের সাবেক এএমডি হাছান খানের ইন্তেকাল icon সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার icon সামিট পাওয়ারের বোর্ড সভা ১১ নভেম্বর icon সিলভা ফার্মার বোর্ড সভা ১২ নভেম্বর icon মোজাফ্ফর হোসেনের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ১১ নভেম্বর icon তিতাস গ্যাসের বোর্ড সভা ১১ নভেম্বর icon বাংলাদেশে আসছেন ডাচেস সোফি icon বিডি কমের বোর্ড সভা ১১ নভেম্বর icon গোল্ডেন সনের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণা icon ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
down of head

মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা নিয়ে ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের আরেক আওয়ামী লীগ নেতা ইজাজ মিয়ার কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের ফুটবল খেলার মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

গুরুতর আহতরা হলেন, আব্দুল ওয়াকিদ, আলী হোসেন, হালিম মিয়া, আব্দুল হাদি ও শাহিন মিয়া। তাদের সিলেট মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ এ তথ্য জানান।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করেছে।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর