শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

স্বাগতার বিয়ে

বিয়ে করছেন স্বাগতা। গত বছরের সেপ্টেম্বরেই জিনাত সানু স্বাগতা জানিয়েছিলেন, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বছরের শেষ মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই মডেল-অভিনেত্রী, উপস্থাপিকা ও কণ্ঠশিল্পীর। বছরের শুরুটা হয়েছিল মৌসুমী হামিদের বিয়ের খবর দিয়ে। এরপর ফারহান আহমেদ জোভান, নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান ও পল্লব দিয়েছেন বিয়ের খবর।

এরপরই গতকাল স্বাগতা জানালেন, এ মাসের শেষ সপ্তাহে ড. হাসান আজাদকে বিয়ে করবেন তিনি। ঢাকায়ই হবে বিয়ের অনুষ্ঠান। এরই মধ্যে বিয়ের কার্ড পাঠানো শুরু হয়েছে শুভাকাঙ্ক্ষীদের কাছে। চূড়ান্ত করা হয়েছে ভেন্যুও।
তবে বিয়ের দিন ও ভেন্যু সম্পর্কে জানাতে চান না স্বাগতা।
‘শত্রু শত্রু খেলা’ অভিনেত্রী বলেন, ‘আমরা আমাদের সার্কেল নিয়েই বিয়ের অনুষ্ঠানটি করতে চাই। সেখানে দুই পরিবারের আত্মীয়-স্বজনের পাশাপাশি উপস্থিত থাকবেন মিডিয়ার কাছের মানুষরা। আমি ও হাসান—দুজনই গানের মানুষ।
আমার পরিবারের সবাই গানের সঙ্গে যুক্ত। তাই বিয়ের দিন একটা গানের অনুষ্ঠানও থাকবে। একটু ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করতে চাই।’

ড. হাসান আজাদের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন।২০২২ সালে বাংলাদেশে ফিরেছিলেন, তখন স্বাগতার সঙ্গে তাঁর পরিচয়। স্বাগতা বলেন, ‘আমাদের সম্পর্কটা কিভাবে যে হয়ে গেল বুঝতেই পারিনি। হাসান দেশে মাত্র এক মাস ছিল। তখন গান নিয়েই বেশি কথা হতো। গত বছর ওর বাবা মারা গেলে যখন সিদ্ধান্ত নিল বাংলাদেশেই থাকবে, তখন ধীরে ধীরে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ে। পরিবারের সিদ্ধান্তেই আমরা বিয়ে করতে যাচ্ছি।’ হাসানের বাবার প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবসা। হাসান এখন সেই কম্পানিই পরিচালনা করছেন।

সম্পর্কিত খবর