প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বীমা খাতে আলো ছড়াচ্ছেন ইখতিয়ার উদ্দিন শাহীন
সাম্প্রতিক সময়ের বিভিন্ন গণমাধ্যমে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লিমিটেডকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন- কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন শাহীন।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, সুদীর্ঘ পেশাগত জীবনে সুনাম ও দক্ষতার সঙ্গে বীমা খাতে নিজের ক্যারিয়ার বিলড-আপ করেছেন। যারমধ্যে দীর্ঘ সময় বেসরকারী খাতের জীবন বীমা প্রতিষ্ঠান স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স- এ আস্থা এবং বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দক্ষতা ও বিচক্ষণতায় তাঁর স্থান বরাবরই ছিলো প্রথম। যখন তিনি প্রতিষ্ঠানের সম্মানিত চেয়্যারমান, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা ও নির্ভরতার এক মূর্ত প্রতীকে রুপান্তরিত হয়েছিলেন নিজ আলোয়- ঠিক তখনই একটি কুচক্রি মহল তার সুনাম ক্ষুন্ন এবং অগ্রযাত্রা ব্যাহতর জন্য গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করে। এরকম অসঙ্গতিপূর্ণ ও আংশিক এসব সংবাদ পরিবেশন করে বীমা গ্রাহক এবং খাত সংশ্লিষ্টদের মাঝে বিভ্রান্তি চলছে। পেশাগত জীবনে কোম্পানীর স্বার্থ বিরোধী কোন কাজে নিজেকে জড়ান নি। তার বিরুদ্ধে যে অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গর অভিযোগ উত্থাপিত হয়েছে- তা সঠিক নয়। বীমা আইন এবং বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ’র (আইডিআরএ) নিয়ম অনুসরণ করে অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন তিনি।
তাঁর অভিজ্ঞ নেতৃত্বে যখনই স্বদেশ ইসলামী লাইফ বীমা খাতে স্বপ্ন যাত্রা শুরু করেছে- ঠিক তখন-ই কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ভুল তথ্য দিয়ে ‘অতিরঞ্জিত, মিথ্যা, বানোয়াট গল্প’ পরিবেশন করছে।

‘‘আইন বিরোধী কোন অপরাধের সঙ্গে যুক্ত নন’’ -এমন দাবী করে এই তরুণ বীমাবীদ প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই সংবাদগুলোর ব্যাপারে সাবেক এই সিইও বলেন, পত্রিকার প্রতিনিধি সঠিক তথ্য যাচাই না করেই ভুল তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।
ইখতিয়ার উদ্দিন শাহীন বলেন, ‘ভূল ও বিকৃত‘ সংবাদের পাশাপাশি প্রতিবেদকদের কাছে দেয়া তাঁর বক্তব্য গুলোও সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। দেশের গণমাধ্যম স্বদেশ ইসলামী লাইফের প্রকৃত তথ্য তুলে নিয়ে আসবে, এমনটাই আশাবাদী তিনি।
বীমা আইন এবং আইডিআরএর নিয়ম মেনেই সুনামের সাথে বর্ণাঢ্য ক্যারিয়ার অতিবাহিত করছেন এমন দাবী করে তিনি বলেন, ‘‘আমার অভিভাবক হচ্ছে আইডিআরএ, আমার দ্বায়িত্ব কালীন সময়ে পরিচালনা করতে গিয়ে অভিভাবক হিসেবে আমাকে নির্দেশনা দিয়েছেন কিন্তু এ-ই নির্দেশনার বাহিরে যে সংবাদ মাধ্যম গুলো অন্যের প্ররোচনায় অপপ্রচার করাচ্ছেন, তাদের এ লিখনির তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একইসঙ্গে প্রিয় কর্মস্থল স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স হতে শুরু করে বীমা খাত সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’



