শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
‘চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটি মহল বিভ্রান্তে লিপ্ত’

একটি অনলাইন নিউজ পোর্টালে ‘‘গোঁজামিলে ভরা চার্টার্ড লাইফের আর্থিক প্রতিবেদন’’ এবং ‘‘আর্থিক প্রতিবেদনে গোঁজামিল: চার্টার্ড লাইফের ব্যাখ্যা ও আমাদের বক্তব্য’’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক স্বাক্ষরিত এক চিঠিতে সংবাদ দু’টির প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, গ্রাহকের বীমা দাবী পরিশোধ করে বেসরকারী খাতের জীবন বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী যখন ব্যবসায়ীক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, এমনকি দ্রুত পুঁজিবাজারে আসতে সক্ষম হয়েছে– ঠিক তখন প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন এবং অগ্রযাত্রা ব্যাহত করার জন্য একটি মহল ভুল তথ্য দিয়ে ‘‘অতিরঞ্জিত, মিথ্যা, বানোয়াট গল্প’ পরিবেশন করছে। এসব মনগড়া, অসঙ্গতিপূর্ণ ও আংশিক এসব সংবাদ পরিবেশন করে শেয়ারহোল্ডার এবং বীমা গ্রাহকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা চলছে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক জানান, চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানী চার্টাড লাইফ মাল্টি ন্যাশনাল কোম্পানিকে অনুসরণ করে গ্রাহক সেবায় এগিয়ে চাচ্ছে। এই বীমা কোম্পানীটি কমপ্লায়েন্স, ব্র্যান্ড ভ্যালু এবং ক্লেইম সেবার দিক দিয়ে আইডিআরএ’র সূচকে সেরা পাঁচে অবস্থান করছে।

কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, সম্মানিত পলিসি হোল্ডার এবং কর্মকর্তা–কর্মচারীকে সর্বোপরি কোম্পানীর বৃহত্তর স্বার্থে কাজ করছে চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। যখন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আদেশের আলোকে এবং মাননীয় পরিচালনা পর্ষদের নির্দেশনায় কোম্পানীকে অতি স্বল্প সময়ে পুন:র্গঠন করে সামনের দিকে বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এগিয়ে নিয়ে যাচ্ছেন – তখনি দুষ্টচক্র প্রতিহিংসা পরায়ন হয়ে এরূপ সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এমনকি, উক্ত অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষের কাছে চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পক্ষ থেকে ব্যবসায়ীক অবস্থান, পরিসংখ্যান ও সঠিক আর্থিক চিত্র তুলে ধরা হলে, সুকৌশলে তারা এডিট করে স্বল্প ও খন্ডিত তথ্য পরিবেশন করে।

‘‘কোন আর্থিক অনিয়ম কিংবা অসঙ্গতির সাথে কোনভাবেই জড়িত নয় চার্টাড লাইফ’’- এই বিষয়টি বুঝতে পেরেই, এভাবে মনগড়া, আংশিক ও অতিরঞ্জিত তথ্যে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি তৈরির প্রচেষ্টা চলছে, প্রকাশিত সংবাদটি সঠিক নয়।

যখন–ই এই বীমা প্রতিষ্ঠানটি দেশের জনগনের কল্যানে পুজিঁবাজারে প্রবেশ করতে সক্ষম হয়েছে– ঠিক তখন কেন সুপার এডিট করে, তথ্য বিকৃতির মাধ্যমে ধারাবাহিকভাবে এমন সংবাদ পরিবেশিত হচ্ছে– পাঠক, বীমা গ্রাহক এবং শেয়ার হোল্ডারদের কাছে সু–বিবেচনার আহ্ববান জানান চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক।

সম্পর্কিত খবর