বীমাবন্ধু সম্মাননা পেলেন হাসান খাঁন রিপন
শ্রেষ্ঠ সংগঠন প্রধান ক্যাটাগরিতে বীমাবন্ধু সম্মাননা -২০২২ পুরস্কার পেয়েছেন বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান খাঁন রিপন।
ইন্স্যুরেন্স ডেভোলপমেন্ট এ্যাসোসিয়েশন বিডি এর ৬ষ্ঠ বর্ষ পূর্তি উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মৃত্যুঞ্জয় সাহা।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান আলোচক আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম জি এম সজল।


