বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ইং, ৩:০৯ অপরাহ্ণ

Arthobangla Arthobangla - Bangladeshi news portal

  • প্রচ্ছদ
  • সর্বশেষ
  • অর্থনীতি
  • ব্যাংক-বীমা
  • পুঁজিবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • এক্সক্লুসিভ
  • আরো
    • সাক্ষাৎকার
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    • ভিডিও গ্যালারী
    • প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন
Arthobangla

শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ ৫ আগস্ট। এ উপলক্ষে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

আজ সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ। সকাল সোয়া ৯টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হবে।

এ ছাড়া বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে নানাবিধ কর্মসূচি পালন করবে।

১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারীদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হন তিনি।

শহীদ শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বর সড়কস্থ বাসভবন আক্রান্ত হওয়ার আগ মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন্ড লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন।

শেখ কামাল বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে থিয়েটার আন্দোলনের ক্ষেত্রে তিনি প্রথমসারির সংগঠক ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’।

শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনয় শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তাঁর। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

শেখ কামাল দেশে নান্দনিক ফুটবল ও ক্রিকেটসহ অন্যান্য দেশীয় খেলার মানোন্নয়নে অক্লান্ত শ্রম দিয়ে অপরিসীম অবদান রেখেছিলেন। নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ শিবির গড়ে তুলতেন এবং তাদের সঙ্গে নিয়মিত অনুশীলন করতেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাবপ্রাপ্ত দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

Share

আগের পোস্ট

সেই দুধর্ষ ৬ প্রতারক আটক!!

পরের পোস্ট

পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি ভালো কাজ করছে: গভর্নর

সম্পর্কিত খবর

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়ল ১১ পয়সা

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

দেশব্যাপী শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান

দেশে বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি

সর্বশেষ

তীব্র খাদ্য ঝুঁকিতে দক্ষিণ সুদানে ৮০ লাখ মানুষের জীবন

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার :…

চরফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ডে চার ঘাতকের…

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা

তথ্যমন্ত্রী
ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করাই সরকারের লক্ষ্য…

ইউএনও’র সামনেই সাংবাদিকদেরকে বিএনপি নেতার হুমকি, থানায়…

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

চাটার্ড লাইফ ও হিরোর সমঝোতা স্মারক

গরমে মাথাব্যথার আড়ালে মাইগ্রেন সমস্যা

পাঠক প্রিয়

চরফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ইউএনও’র সামনেই সাংবাদিকদেরকে বিএনপি নেতার হুমকি, থানায়…

তথ্যমন্ত্রী
ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করাই সরকারের লক্ষ্য…

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার

আর্কাইভ থেকে আরো
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০  

Message and Commercial Office:

64-68 Eastern Kamlapur Commercial complex
(4th Floor) Room No 404, Kamlapur Dhaka-1217

বার্তা বিভাগ ও বিজ্ঞাপন:
+88 01712 341894

arthobangla@gmail.com

অনুসরণ করুন
© 2026 - Arthobangla. All Rights Reserved.
Website Design: Design Host BD