শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

সরকার দেশকে অর্থশূন্য করে দিয়েছে : নিপুন রায়

বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী বলেছেন, সরকার ও তার মন্ত্রী-এমপিরা লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থশূন্য করে দিয়েছে। এর মাধ্যমে তারা জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে।

সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রোববার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশটির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণের শান্তি ও মৌলিক অধিকার হরণ করেছেন। পদ্মা সেতু শেখ হাসিনার টাকা দিয়ে হয়নি, জনগণের টাকায় হয়েছে।

নিপুন রায় চৌধুরী আরও বলেন, সরকার পদ্মা সেতু নির্মাণে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। যার প্রমাণ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও দেশের বিচারব্যবস্থা।

এদিকে বিএনপির সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। একমুখী চলাচলের কারণে প্রেস ক্লাব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সমাবেশস্থলে দেখা যায়, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সড়কে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন আহমেদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশরাফের সঞ্চালনায় আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সম্পর্কিত খবর