সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে বায়রা লাইফ
আজ বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাঁচপুর সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব সুশান্ত প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হাসান খান রিপন, উপ- ব্যবস্থাপনা পরিচালক জাহিদ। সভাপতিত্ব করে কোম্পানির সহকারি ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম (বাচ্চু) । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপক পরিচালক সৈয়দ আহমদ খান। সঞ্চালনা করেন কোম্পানির সিনিয়র অফিসার আকলিমা আক্তার (কাঁকন)।



