শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

শেষ নিশ্বাস শেষ সেনা পর্যন্ত ইউক্রেন লড়াই করবে: জেলেনস্কি

ইউক্রেনে বৃহস্পতিবার পালিত হয়েছে স্টেটহুড ডে (রাজ্যত্ব দিবস)। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এ দিনটি পালন করেন সাধারণ ইউক্রেনীয়রা। গত বছর প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ইউক্রেনের জন্য নতুন এ দিনটির প্রত্যাবর্তন করেন এবং এদিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা দেন।

আর প্রথমবারের মতো রাজ্যত্ব দিবস পালনের দিন জাতির উদ্দেশে বিভিন্ন কথা বলেছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তিনি বলেছেন, গ্রেট দেশ (ইউক্রেন), গ্রেট রাজ্যের মানুষকে ধ্বংস ও দাসত্বে পরিণত করতে অনেকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু কাউকে কখনো সফল হতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, প্রতিদিন আমরা লড়াই করি যেন বিশ্বের সব মানুষ বুঝতে পারেন: আমরা কোনো উপনিবেশ না, আমরা কোনো ছিটমহল না, কোনো আশ্রিত রাজ্য না।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, পরাধীনতা ও বন্দিত্বের মধ্যে থাকা বেঁচে থাকা কোনো জীবন না। আমাদের রাজ্যের শেষ পর্যন্ত, আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত, শেষ গুলি পর্যন্ত, শেষ সেনা থাকা পর্যন্ত আমরা লড়াই করব।

তিনি আরও বলেন, আমরা আমাদের শেষ ইঞ্চি মাটি স্বাধীন না করা পর্যন্ত থামব না। আমাদের শেষ গ্রাম স্বাধীন না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। আমাদের শেষ বাড়ি, শেষ কূপ, শেষ চেরি গাছ, শেষ উইলো (স্বাধীন না হওয়া পর্যন্ত থামব না।)

সম্পর্কিত খবর