শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

দফায় দফায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দফায় দফায় গোলাগুলিতে বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে উত্তর আমেরিকার এ দেশটির ওই প্রদেশে সিরিজ গোলাগুলির ঘটনায় তারা প্রাণ হারান।

মঙ্গলবার সেখানকার পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রতিবেদন দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

পুলিশ জানায়, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলি ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। একজন পুরুষ বন্দুকধারীই গুলি করেছে। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন। একজন পুরুষ ও একজন নারী আহত হন। নারীকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ বলছে, জর্দান ড্যানিয়েল নামে ২৮ বছর বয়সি বন্দুকধারী নৃশংস এই হামলা চালিয়েছে। পরে পুলিশও গুলি ছুড়লে এতে ড্যানিয়েল গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান।

এ ঘটনায় ব্রিটিশ কলম্বিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আতঙ্গে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা নির্ধারণের জন্য আমরা এখনো তদন্ত করছি। তদন্ত চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া সব ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে, হামলায় অন্য কেউ জড়িত ছিল না। জননিরাপত্তার জন্য এখন আর কোনো হুমকি নেই।’

সম্পর্কিত খবর