শিরোনাম
icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর
down of head

গাজীপুরে ১০ ঘণ্টায় দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

গাজীপুরে বিভিন্ন দুর্ঘটনায় গত ১০ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসব দুর্ঘটনায় ওই ১০ জনের মৃত্যু হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়ে ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- ইলিয়াস উদ্দিন (৩৫) ও প্রিয়া আক্তার (২৬)। অন্য দুইজনের নাম জানা যায়নি।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী বড় দেওরা চন্ডিতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২০) নামে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এদিকে দুপুর ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় হাজেরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ পিকআপ ভ্যানের ধাক্কায় মারা গেছেন।

অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ হয়। এসময় মাসুদ হোসাইন (২০) ও রাহুল হোসেন (২২) নামে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় একটি কারখানায় দুইজন ইলেকট্রিশিয়ান এসি মেরামত করছিলেন। এ সময় এসি বিস্ফোরণ হয়ে সাগর ইসলাম (২৪) ও সোহেল রানা (২৫) নামে ওই দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এসি বিস্ফোরণে তাদের শরীর ঝলসে গিয়েছিল।

সম্পর্কিত খবর