তিন কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ। কোম্পানি তিনটি হলো ব্যাংক খাতের এবি ব্যাংক লিমিটেড, খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড ও বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এবি ব্যাংক: আজ বেলা ৩টায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এবি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ টাকা ৮২ পয়সা।
ইউনিলিভার কনজিউমার কেয়ার: বহুজাতিক কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১০ টাকা ২০ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনভিপিএস দাঁড়িয়েছে ১৩৭ টাকা ২১ পয়সায়।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২০ টাকা ৩৭ পয়সা।



