শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি ৩০% কমেছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সদ্যবিদায়ী অর্থবছর আমদানি ৩০ শতাংশ কমেছে। মূলত ভারতের বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে মসলাপণ্যটির আমদানি কমায় দেশের বাজারেও দাম বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, দু-তিন সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে কেজিপ্রতি ২৫-৩০ টাকা বেড়েছে আদার দাম।

এদিকে সাতক্ষীরার ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৭৪ হাজার ৫৬৩ টন। যার মূল্য ৬৩৪ কোটি ৮৪ লাখ টাকা। আমদানীকৃত এসব পণ্য থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩১ কোটি ৮৪ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের তুলনায় আমদানি ৩০ শতাংশ কমেছে।

সূত্রটি জানায়, ২০২০-২১ অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি হয়েছিল ১ লাখ ১০ হাজার ১১৮ টন, যার মূল্য ৯৪১ কোটি টাকা। এটি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ৪৭ কোটি ৬ লাখ টাকা।

ভোমরা বন্দরের মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিন হোসেন জানান, তার প্রতিষ্ঠান অন্যান্য মসলা পণ্যের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ আদা আমদানি করে। তবে ভারতীয় বাজারে দাম চড়া হওয়ায় আমদানি কমানো হয়েছে। আগে সপ্তাহে ১২০-১৩০ টন আদা আমদানি হলেও বর্তমানে তা ৮০-৯০ টনে নেমেছে।

সাতক্ষীরা জেলা সদরের পাইকারি মোকাম সুলতানপুর বড় বাজারের অন্যতম মসলা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জহুরুল হক জানান, দু-তিন সপ্তাহ আগে যে আদা পাইকারি বিক্রি করেছেন প্রতি কেজি ৫৫ টাকা দরে, বর্তমানে তা বিক্রি করেছেন ৭৫ টাকায়। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০-২২ দিনের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা করে বেড়েছে আদার দাম। চাহিদার তুলনায় আমদানি কমে যাওয়ায় মূলত দাম বেড়েছে।

ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, বিদায়ী অর্থবছর আদা আমদানি ৩০ শতাংশ কমেছে। এটি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩১ কোটি ৮৪ লাখ টাকা।

সম্পর্কিত খবর