টেনিস প্লেয়ার্স ফোরামের সভাপতি শেখ ইউসুফ হারুন
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের ২০২২-২৫ মেয়াদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। গুলশান ইউথ ক্লাবে অনুষ্ঠিত ফোরামের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। এছাড়া ফোরামের সহসভাপতি নির্বাচিত হন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন। শেখ ইউসুফ হারুন দীর্ঘদিন থেকে টেনিস প্লেয়ার্স ফোরামের সক্রিয় সদস্য। স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন লন টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পুরস্কারপ্রাপ্ত হয়েছে।



