শিরোনাম
icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি
down of head

বছরের প্রথমার্ধে ২৭ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে সিডিবি

২০২২ সালের প্রথমার্ধে নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৮ হাজার ১৫০ কোটি ইউয়ান বা ২ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করেছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিবি)। পাশাপাশি অবকাঠামো তৈরিতে ঋণ প্রদানের এ গতি অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। খবর রয়টার্স।

এক বিবৃতির তথ্যানুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ইয়ানতাইয়ের অর্থনৈতিক অঞ্চল নবায়নের পাশাপাশি শিল্প সুবিধার উন্নয়নে সিডিবি ৬৫ কোটি ইউয়ান ঋণ প্রদান করেছে। এছাড়া চুঝো ও বেইজিং শহরে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যাংকটি আলাদাভাবে ২৮ কোটি ও ৯ কোটি ৮০ লাখ ইউয়ান ঋণ দিয়েছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি মন্থরগতিতে এগোতে থাকে। মূলত কভিড-১৯ মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারণে ও সম্পত্তি বাজারের দুর্দশার কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। এর পরিপ্রেক্ষিতে দেশটির নীতিনির্ধারকরা অর্থনীতির পুনরুদ্ধারে অবকাঠামো খাতে বেশি বিনিয়োগের আহ্বান জানান।

জুনে মন্ত্রিসভার বৈঠকে দেশটির সরকার জানায়, নতুন ক্রেডিট কোটায় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়নে পলিসি ব্যাংকগুলোকে ৮০ হাজার কোটি ইউয়ান দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর